বিডিজেন ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে তাঁর রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাওয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী পরীক্ষাগুলো করা হচ্ছে। এসব পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করে তাঁর পরবর্তী চিকিৎসায় করণীয় ঠিক করা হবে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়াকে নিজে গাড়ি চালিয়ে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানে তাঁকে ভর্তি করা হয়।
ভর্তির পরই খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে দেখেছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।