logo
খবর

টানা ১০ দিন ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস

প্রতিবেদক, বিডিজেন১৫ জুন ২০২৫
Copied!
টানা ১০ দিন ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুভেচ্ছা বিনিময় করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর আজ রোববার (১৫ জুন) সরকারি অফিস খুলেছে। ৫ জুন শুরু হয়েছিল এই ছুটি। ছুটির শেষ দিন গতকাল শনিবার অনেক মানুষ রাজধানী ঢাকায় ফেরেন। আজ সকালেও অনেক মানুষকে রাজধানীতে ফিরতে দেখা যায়।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শনিবার দিনভর যাত্রী নিয়ে রাজধানী ঢাকার টার্মিনালগুলোয় ঢুকছে বাস। ব্যক্তিগত গাড়িও বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।

আজ সকালে অফিসে আসার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। উপদেষ্টারাও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসে এসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা না থাকায় অনেকেই পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করছেন। সচিবালয়ের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো পূর্ণ হয়ে আছে।

দুই ঈদে ৫ দিন করে সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এবারের কোরবানি ঈদের ছুটির পর বুধ ও বৃহস্পতিবার ২ দিন ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এই ২ দিন ছুটির কারণে ঈদের আগে ২ শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হয়েছে। ফলে এই ঈদে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে