logo
খবর

লাহোর ডাকছে সাকিব আল হাসানকে

প্রতিবেদক, বিডিজেন১৫ মে ২০২৫
Copied!
লাহোর ডাকছে সাকিব আল হাসানকে
সাকিব প্রস্তাব পেলেন পিএসএল থেকে

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আপাতত স্থগিত হয়ে আছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ-পিএসএল। তবে যুদ্ধ বিরতির পর নতুন করে পিএসএল শুরু করার তোরজোড় চলছে। এদিকে, সাকিব আল হাসান ডাক পেয়েছেন পিএসএল খেলার জন্য। বাংলাদেশি গণমাধ্যম সূত্রের খবর, লাহোর কালান্দার্স তাদের হয়ে পিএসএলের বাকি ম্যাচগুলো খেলার জন প্রস্তাব দিয়েছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।

দেশের মাটিতে ফিরতে পারছেন না সাকিব। মাঠ নামতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের হয়েও। সর্বশেষ আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত একদলীয় নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা-সরকারের পতনের পর জাতীয় সংসদও বিলুপ্ত হয়। আগস্টে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলে ফিরে যান যুক্তরাষ্ট্রে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে আছে হত্যা মামলাও।

পিএসএলে লাহোর কালান্দার্স প্রস্তাব দেওয়ার পর সাকিব নিজেও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করে ছাড়পত্র চেয়েছেন। এমন একটা খবর দিয়েছে বাংলাদেশি নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার।

লাহোর কালান্দার্সে এবারের পিএসএলের শুরু থেকেই খেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে অন্যান্য বিদেশি ক্রিকেটারের সঙ্গে তিনিও পাকিস্তান ছাড়েন। তবে নতুন করে পিএসএল শুরু হলে তিনি আবার পাকিস্তানে ফিরবেন কিনা, সেটি নিশ্চিত নয়। আন্তর্জাতিক সূচি একটা বড় কারণ।

পিএসএল সাকিবের জন্য নতুন কিছু নয়। ২০১৬ সালে পিএসএলে প্রথম খেলেন তিনি। প্রথমবার ছিলেন করাচি কিংসে। এরপর পেশোয়ার জালমি আর লাহোর কালান্দার্সেও খেলেছেন।

মোট ১৪ ম্যাচ খেলেছেন পিএসএলে। পারফরম্যান্স অবশ্য বেশ গড়পড়তা। ব্যাট হাতে মাত্র ১৮১ রান (১৬.৩৬ গড়) তাঁর। উইকেট নিয়েছেন ৮টি (ইকোনমি ৭.৩৯)।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬