প্রতিবেদক, বিডিজেন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। ফলে শাহবাগ মোড়ের সবকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে এনসিপির কর্মীরা ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। এ সময় তাদের সঙ্গে হাসনাত ছাড়াও এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ছিলেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়। অন্য দিক থেকেও লোকজন শাহবাগ আসতে থাকে। শাহবাগ মোড়ে জড়ো হয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চ থেকে হাসনাত আবদুল্লাহ শাহবাগে অবস্থান কর্মসূচির ডাক দেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে এই ঘোষণা দেন তিনি।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাবেশ করে রাস্তা অবরোধ করা হবে।
আরও পড়ুন

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।