logo
খবর

ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ি খাদে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ি খাদে

বরের জন্য একটি প্রাইভেট কার ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রেলক্রসিং পারাপারের সময় গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালক আহত হন।

খবর প্রথম আলোর।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি( বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনসংলগ্ন শাহ মালুম মাজারের পাশের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। আহত মো. হোসেন আহমদ (৩৮) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ গ্রামের বাসিন্দা।

wedding car was hit by a train

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট শহর থেকে আজ সকালে বরকে বিয়ের আসরে নেওয়ার জন্য একটি প্রাইভেট কার ফুল দিয়ে সাজানোর পর ফেঞ্চুগঞ্জে নেওয়া হচ্ছিল। প্রাইভেট কারটি ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকা দিয়ে শাহ মালুম মাজারের পাশ দিয়ে যাচ্ছিল। পথে রেললাইন পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় গাড়িটি রেললাইনের ওপর থেকে সরানো যাচ্ছিল না। অন্যদিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে একই সময়ে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে চালক আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এসে চালককে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা রুমেল আলী বলেন, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আছে। একাধিকবার বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন দাবি তুললেও এতে গেটম্যান বসানোর উদ্যোগ নেওয়া হয়নি। ওই এলাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তবে আজ মঙ্গলবার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিনরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত প্রাইভেট কারের চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। প্রাইভেট কারটি উদ্ধারের তৎপরতা চলছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৬ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৭ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে