বিডিজেন ডেস্ক

অনেকটা চুপিসারে নিজের নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছিলেন অভিনেত্রী জয়া আহসান। সময়টা ছিল করোনাকাল! তবে খবরটি প্রকাশ করেছিলেন ২০২২ সালে। সেই সিনেমাটির নাম ‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান।
খবর ইনডিপেনডেন্টের।
চলতি মে মাসের ১৬ তারিখ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
জয়া আর শারমিন সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পিপলুর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত হন জয়া আহসান। এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। দীর্ঘদিন পর সিনেমাটি আলোচনায় এসেছে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।’

নির্মাতা পিপলু আর খান বললেন, ‘ছোট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। এরই মধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।’
গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, জয়া ও তাঁর সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট ভুবন। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান এ সিনেমা।
সূত্র: ইনডিপেনডেন্ট।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।