logo
খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেনজল’, শনিবার দুপুরে তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ নভেম্বর ২০২৪
Copied!
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেনজল’, শনিবার দুপুরে তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম ‘ফেনজল’। এটি সৌদি আরবের দেওয়া নাম। তবে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাতের শঙ্কা নেই বলে জানিয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে শনিবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই। এর প্রভাবে শনিবার দেশের দক্ষিণাঞ্চলের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ‘সাগরে নিম্নচাপ থাকার কারণে গত দুই-তিন দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল।

আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ৬ বা ৭ ডিসেম্বর থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। ফলে তখন শীতের তীব্রতা অনেকটা বাড়তে পারে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে পরদিনও।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো তেঁতুলিয়ায়।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৫ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৬ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে