logo
মতামত

দ্বৈত-নাগরিক প্রবাসীদের প্রার্থিতা নিয়ে লুকোচুরি ও ঝুঁকি

এম এস সেকিল চৌধুরী১৫ নভেম্বর ২০২৫
Copied!
দ্বৈত-নাগরিক প্রবাসীদের প্রার্থিতা নিয়ে লুকোচুরি ও ঝুঁকি
ছবি: এআই দিয়ে তৈরি

চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অনেকেই প্রার্থী হতে আগ্রহী হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো দ্বৈত নাগরিক হিসেবে বিভিন্ন দেশে বসবাস করছেন। বিভিন্ন দলের প্রাথমিক মনোনয়নও পেয়েছেন অনেকে। কিন্তু স্বচ্ছ আইনী বিধান না থাকলে এসব প্রার্থীরা নির্বাচনে জয়ী হলেও নিজ দলের প্রতিদ্বন্দ্বী অথবা অন্য দলের প্রতিদ্বন্দ্বী কর্তৃক নানা আইনি জটিলতায় পড়তে পারেন।

বিদ্যমান বিধিমালার অধীনে জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের প্রার্থিতা সংবিধান অনুযায়ী বৈধ নয়।

সংবিধানের ৬৬(২) গ ধারা অনুযায়ী ‘কোন বাংলাদেশি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে’ তিনি সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারবেন না বা নির্বাচিত থাকবেন না।

আরপিও ১৯৭২–এর আর্টিকেল অনুসারে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে গেলে ‘বিদেশি নাগরিকত্ব’ আছে কি না তা বিবেচনায় নেওয়া হয়।

প্রবাসীরা দীর্ঘদিন থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আইনি বিধানের দাবি জানিয়ে আসছিলেন। নানা সময়ে তাদের আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চব্বিশ পরবর্তী নতুন নির্বাচনী প্রেক্ষাপটে এই দাবি বাস্তবায়িত হবে বলে আশা ছিল প্রবাসীদের।

সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ফাঁকে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য। প্রধান উপদেষ্টার কাছে প্রবাসীদের প্রার্থিতার বিষয়ে পরিষ্কার আইনের বিধান করার বিষয়টি তোলা হয়। উত্তরে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “সবই হবে, আমরা আর গ‍্যালারিতে বসে থাকব না, এখন থেকে নিজেরাই খেলব।” কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

লেখক
লেখক

গত জাতীয় নির্বাচনে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দুজন প্রার্থী—শাম্মী আহমদ (বরিশাল-৪) ও শামীম হকের (ফরিদপুর-৩) প্রার্থীতা বাতিল করে তাদের বিরুদ্ধে ‘দ্বৈত নাগরিকত্ব’ থাকার অভিযোগ ছিল বলে। শামিম হকের প্রার্থিতা বাতিলের কারণ ছিল, বাংলাদেশের পাশাপাশি তার নেদারল্যান্ডসের নাগরিকত্বও ছিল। শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে এই অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়।

বিদেশি নাগরিকত্ব থাকায় প্রার্থী হওয়া বা নির্বাচিত হওয়া অনেকের ক্ষেত্রে নিবার্চন বাতিল হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী, সাধারণ মূল নীতি হলো–ভারত অন্য দেশের নাগরিকত্ব মেনে নেয় না। অর্থাৎ, ভারতীয় নাগরিক হলে অন্য দেশের নাগরিক হিসেবে থাকা আইনগতভাবে অনুমোদিত নয়। ইউরোপীয় সংসদীয় গবেষণা অনুযায়ী, ‘দ্বৈত ইউরোপীয়/বহু দেশের নাগরিক’ যাদের একাধিক সদস্য রাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, তারা নির্দিষ্ট শর্তে ভোটার বা নির্বাচিত হতে পারছেন— কিন্তু সদস্য রাষ্ট্রের আইন ও নিয়ন্ত্রণ ভিন্ন ভিন্ন। ইউক্রেন সম্প্রতি একটি আইন পাস করেছে, যেখানে ‘দ্বৈত নাগরিকত্ব’ অনুমোদনের দিকে যাচ্ছে দেশটি।

ইউরোপের কিছু দেশে সীমিত বা পরিবর্তনশীলভাবে দ্বৈত নাগরিকত্বসহ নির্বাচনী অংশগ্রহণ সম্ভব হচ্ছে। অস্ট্রেলিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা ভিন্নতা থাকলেও বাংলাদেশের আইনে দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া পরিষ্কার নিষিদ্ধ।

বাংলাদেশের আইনে স্পষ্ট রয়েছে, যদি কেউ ‘বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব’ লাভ করে থাকেন তাহলে তিনি (আরও কয়েকটি সাংবিধানিক পদসহ) সংসদে নির্বাচিত হতে পারবেন না (সংবিধান ও আরপিও অনুযায়ী)।

আইনের সব দিক, প্রয়োজনীয় নির্দেশনাবলি ও দেশের সার্বিক স্বার্থ বিবেচনা করে বিষয়টির আশু মীমাংসা নির্বাচনের আগেই আইনগতভাবে হওয়া দরকার যাতে প্রবাসীরা প্রতারিত না হয়। অতীতে লুকোচুরি করে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী দ্বৈত নাগরিকদের নানা আইনি জটিলতায় পড়ার নজির আমাদের দেশে রয়েছে। সুতরাং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।

বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসন ও অভিবাসীদের নিয়ে নানা জটিলতা চলছে। সুতরাং আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী দ্বৈত-নাগরিক প্রবাসী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা জরুরি। অন্যথায় প্রবাসীরা তাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশে-বিদেশে ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং কোর্ট-কাচারিতে দৌড়ঝাঁপ করে তাদের জনবল, মনোবল ও অর্থবলের অযথা অপচয় হবে।

(মতামত লেখকের নিজস্ব)

আরও দেখুন

মানুষের মাঝে বাঁচতে চাই

মানুষের মাঝে বাঁচতে চাই

বাণিজ্য ও সামাজিক সম্পর্কও ধীরে ধীরে শহরের কেন্দ্র ছেড়ে সরে গেছে। বড় শপিং মল, আউটলেট, নির্দিষ্ট বাণিজ্যিক অঞ্চল—সবই সুবিধাজনক ও কার্যকর। কিন্তু সেখানে নেই অপ্রত্যাশিত দেখা হওয়ার আনন্দ, ধীরে বসে থাকার অবকাশ, বা হঠাৎ আলাপের উষ্ণতা।

৩ দিন আগে

স্বপ্নের দেশে অভিবাসীর দুঃস্বপ্ন

স্বপ্নের দেশে অভিবাসীর দুঃস্বপ্ন

আজ আমেরিকা যুক্তরাষ্ট্র তার অভিবাসন নীতিতে কঠোর পরিবর্তন এনেছে। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মেক্সিকো সীমান্তে ব্যয়বহুল প্রাচীর নির্মাণ করা হয়েছে। অথচ বাস্তবতা হলো—এই ভূখণ্ডের আদি অধিবাসী ছিল আদিবাসী জনগোষ্ঠী; ইউরোপীয় বসতিস্থাপনকারীরাও একসময় অভিবাসী ছিল।

৫ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা: রাজনীতি, অর্থনীতি ও বাংলাদেশের নতুন বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তা: রাজনীতি, অর্থনীতি ও বাংলাদেশের নতুন বাস্তবতা

প্রযুক্তি, রাজনীতি ও সমাজের সন্ধিক্ষণে—বাংলাদেশ কি প্রস্তুত এআই যুগের জন্য?

৫ দিন আগে

প্রযুক্তি যখন হাতের মুঠোয়, তখন ভাষাগত বিভ্রান্তি কেন?

প্রযুক্তি যখন হাতের মুঠোয়, তখন ভাষাগত বিভ্রান্তি কেন?

রাজনৈতিক নেতাকর্মীদের জন্য প্রথম ও প্রধান বিষয় হলো প্রস্তুতি। বিদেশি সাংবাদিকের সামনে দাঁড়ানো মানে ব্যক্তিগত মতামত দেওয়া নয়; বরং দেশের রাজনৈতিক অবস্থান, দাবি ও বাস্তবতাকে প্রতিনিধিত্ব করা। সে ক্ষেত্রে ভাষাগত দুর্বলতা কোনো অজুহাত হতে পারে না।

৫ দিন আগে