logo
প্রবাসে চাকরি

রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে চাকরি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে চাকরি
রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে চাকরি

রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ দূতাবাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে কাউন্সেলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দূতাবাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে কাউন্সেলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে একজন কর্মকর্তা নেওয়া হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কাউন্সেলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার সায়েন্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

তবে নিউক্লিয়ার এবং বিদ্যুৎ বা তড়িৎ বিষয়ে উচ্চতর কারিগরি জ্ঞানসহ রাশান ভাষা জানা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

যেভাবে আবেদন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদেরকে নিজ প্রতিষ্ঠানকে জানিয়ে 'জীবন বৃত্তান্ত ছক' পূরণ করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবিসহ সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (দৃঃআঃ উপসচিব, অধিশাখা-২০) বরাবর আবেদন করতে হবে। এ ছাড়া, আবেদনকারীকে পূরণকৃত ‘জীবনবৃত্তান্ত ছক’-এর সফট কপি পিডিএফ এবং মাইক্রোসফট ওয়ার্ড (‘নিকস’ ফন্টে) ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ অক্টোবর, ২০২৪। এর আগে ১৯ সেপ্টেম্বর জারিকৃত পত্রের পরিপ্রেক্ষিতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবার আবেদন করতে হবে।

শর্ত

যেসব কর্মকর্তা ইতিপূর্বে প্রেষণে বা সরকারি পদে বিদেশে চাকরি করেছেন, তারা চাকরি শেষে দেশে প্রত্যাবর্তনের তিন বছরের মধ্যে আবেদন করতে পারবেন না। বিদেশে বাংলাদেশ মিশনের একই পদ বা সমমর্যাদার পদে চাকরি করেছেন এমন কর্মকর্তারাও আবেদন করতে পারবেন না।

যেসব কর্মকর্তার সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ এ আবেদন গ্রহণের শেষ তারিখ চার বছরের কম রয়েছে তারা আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। যাদের সন্তান সংখ্যা দুইয়ের বেশি তাদের আবেদন বিবেচিত হবে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চশিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্রের সঙ্গে ওই ডিগ্রির সমতাসংক্রান্ত যথাযথ মন্ত্রণালয়/ইউজিসি-এর প্রত্যয়ন আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫