logo
প্রবাসে চাকরি

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া
ছবি: এআই দিয়ে তৈরি

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন একটি পদ্ধতি নিয়ে আসতে কাজ করছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। এর ফলে মালয়েশিয়ার নিয়োগকর্তারা সরাসরি বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন। মূলত শ্রমিক নিয়োগে তৃতীয় পক্ষের এজেন্ট বা দালালদের সম্পৃক্ততা সম্পূর্ণভাবে দূর করার লক্ষ্যে এ পদ্ধতির কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী দাতুক সেরি আর রামানান।

দেশটির জাতীয় দৈনিক দ্য স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে।

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, বিদেশি শ্রমিক নিয়োগে তৃতীয় পক্ষের এজেন্টদের সম্পৃক্ততা মালয়েশিয়ায় দীর্ঘদিনের একটি সমস্যা। সংসদ সদস্যরা বারবার এই বিষয়টি উত্থাপন করেছেন এবং সংবাদমাধ্যমেও এটি আলোচিত হয়েছে। এর ফলে শ্রমিকরা শোষণের শিকার ও ঋণের বোঝা বহন করতে বাধ্য হন এবং আধুনিক দাসত্বের মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রস্তাবিত এই পদ্ধতিতে নিয়োগকর্তারা সরাসরি বিদেশি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

তিনি বলেন, “বর্তমানে নিয়োগকর্তাদের আগে এজেন্টদের সঙ্গে কথা বলতে হয়। সমস্যা হলো, শ্রমিক সত্যিই কাজের শর্তে সম্মত কি না, তা আমরা জানি না। এ কারণেই অনেক বিদেশি শ্রমিক অভিযোগ করেন যে, তাদের ‘এ কাজ’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখানে এসে ‘বি কাজ’ দেওয়া হয়।”

রামানান বলেন, এ বছরের শেষের দিকে প্রস্তুত হওয়ার সম্ভাবনা থাকা এই ব্যবস্থা বিদেশি শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ‘এজেন্ট ফি’ আদায় বন্ধ করতে সহায়তা করবে, যা অনেক সময় কয়েক হাজার রিঙ্গিত পর্যন্ত হয়।

রামানান স্বীকার করেন, প্রস্তাবিত এই পদ্ধতি দীর্ঘদিনের সব সমস্যা সম্পূর্ণ দূর করতে না পারলেও অন্তত দালাল সমস্যার সমাধান করবে এবং বিদেশি শ্রমিক নিয়োগের অপ্রয়োজনীয় খরচ কমাবে।

তিনি বলেন, “এই ব্যবস্থায় নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত বিদেশি শ্রমিকদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। নিয়োগকর্তা উপযুক্ত শ্রমিক খুঁজে পেলে সরাসরি ক্লিক করে সময় নির্ধারণ করে ভার্চুয়াল সাক্ষাৎকার নিতে পারবেন।

ভাষাগত বাধা দূর করতে এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা হবে, যা সাক্ষাৎকারের সময় তাৎক্ষণিক অনুবাদ সুবিধা দেবে।

তিনি বলেন, “এটির স্থায়িত্বও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে অনেক ব্যবহারকারী একসঙ্গে প্রবেশ করবেন। আমরা নিয়মিত অগ্রগতি জানাব এবং মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করব।

এই উদ্যোগটি ২০২৮ সালের মধ্যে মালয়েশিয়াকে আসিয়ানের একটি নৈতিক নিয়োগকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মানবপাচার সংক্রান্ত প্রতিবেদনে টিয়ার-১ অবস্থান শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও জানান তিনি।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬