logo
প্রবাসে চাকরি

সৌদিতে শ্রম আইন বদল, মিলবে যেসব সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সৌদিতে শ্রম আইন বদল, মিলবে যেসব সুবিধা
শ্রম আইনে কর্মীদের জন্য ইতিবাচক বদল আনছে সৌদি আরব।

শ্রম আইনে নতুন কিছু সংশোধনী আনছে সৌদি আরবের সরকার। এসব সংশোধনীতে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এসব সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এসব সংশোধনীর বিস্তারিত। এরই মধ্যে জারি করা হয়েছে ডিক্রি। এতে দেখা যায়, বেশকিছু অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে দুটো অনুচ্ছেদ। এ ছাড়া বাদ দেওয়া হয়েছে ৭টি।

সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি ১০ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়েছে। ভাইবোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে ৩ দিন করা হয়েছে। এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে ১৮০ দিন। 

ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন। চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে। আগে এই সময় দুই মাস ছিল। এখন থেকে কর্মীদের আবাসন/আবাসন খরচ বা যাতায়াত/যাতায়াত খরচ দিতে হবে নিয়োগকর্তাদের।

বিদেশি কর্মীদের জন্যও আইনে কিছু সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়, বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে। বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি। এতে বলা হয়, কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক হবে।

এখন চুক্তি করার মেয়াদ ১ বছরের করার চিন্তা করা হচ্ছে। তবে, এটি এখনো ঠিক হয়নি। এই সময় শুরু হবে অনুমতির পর থেকে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫