বিডিজেন ডেস্ক

ব্রুনাইয়ের চার প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ২০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। কর্মীদের যাওয়া–আসার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। থাকা ফ্রি। মেডিকেল, বিমা, ছুটি ও অন্য সুযোগ–সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুরেশ গুনা এসডিএন বিএইচডি গার্বেজ কালেকটর পদে ৮ জন পুরুষ কর্মী নেবে। প্রার্থীদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৬০০ বিএনডি (প্রায় ৪৮ হাজার টাকা)।
অয়ন স্ট্যাবিলিটি এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক পদে ৬ জন পুরুষ কর্মী নেবে। প্রার্থীদের বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে হতে হবে। দৈনিক মজুরি ২০ বিএনডি (প্রায় ১৬০০ টাকা)।
মনসুর এসডিএন বিএইচডি ওয়েল্ডার পদে ২ জন পুরুষ কর্মী নেবে। প্রার্থীদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক মজুরি ২৫ বিএনডি (প্রায় ২০০০ টাকা)।
সিথি আয়সাব এসডিএন বিএইচডি বিভিন্ন পদে ৪ জন (কুক ১ জন, ওয়েটার ১ জন, ডিস ওয়াসার ১ জন ও সহকারী কুক ১ জন) পুরুষ কর্মী নেবে। প্রার্থীদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক মজুরি ২০ বিএনডি (প্রায় ১৬০০ টাকা)।
চাকরির শর্ত
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। ব্রুনাইয়ের আইন অনুযায়ী ওভারটাইম রয়েছে। চাকরির চুক্তি ২ বছর, তবে নবায়নযোগ্য। নিয়োগকর্তা থাকার ব্যবস্থা করবে। খাওয়া কর্মীর নিজের। মেডিকেল, বিমা, ছুটি ও অন্য সুযোগ–সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বিমানভাড়া নিয়োগকর্তা দেবে।
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নস্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্য তথ্যাদি বোয়েসেলের প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ১২ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের লিংক: https://brms.boesl.gov.bd/
সাক্ষাৎকার
আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই–বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হবে। এরপর কোম্পানির প্রতিনিধি কর্তৃক সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
সাক্ষাৎকারের সময় যা আনতে হবে
ইংরেজি জীবনবৃত্তান্ত, পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্য খরচ
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ (শুধুমাত্র ওয়েল্ডার পদের জন্য ৫৬ হাজার ৩৫০ টাকা এবং বাকি পদের জন্য ৪৮ হাজার ৮৫০ টাকা) দিতে হবে। মেডিকেল টেস্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা ফি প্রযোজ্য।
এ–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।
আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।
সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।