logo
প্রবাসে চাকরি

জালিয়াতির অভিযোগে সৌদিতে দুই প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ অক্টোবর ২০২৪
Copied!
জালিয়াতির অভিযোগে সৌদিতে দুই প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

আর্থিক জালিয়াতির অভিযোগে সৌদি আরবে দুই প্রবাসীকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে ১০ লাখ রিয়াল ও অপরজনকে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযুক্ত প্রবাসীরা ১৭৭টি আর্থিক জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত। তারা এভাবে দুই কোটি ২০ লাখ রিয়াল সংগ্রহ করেছে। অভিযুক্তরা সৌদি ও দেশটির বাইরে থেকেও প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে। তবে অভিযুক্তরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

সৌদির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সাজা ভোগের পর অভিযুক্তদের দেশে ফিরিয়ে দেওয়া হবে।

তদন্তে দেখা গেছে, উভয় আসামি সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় ভুয়া সেন্টার স্থাপন করেছিল। সেখানে তারা নিজেদের সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলে দাবি করে প্রতারণা করত।

অভিযুক্তদের বাসা তল্লাশি করে কম্পিউটার, সিম কার্ড এবং আরও দুটি অত্যাধুনিক ডিভাইস জব্দ করা হয়েছে। প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫