logo
প্রবাসে চাকরি

সার্বিয়ায় গেলেন ১১ জন প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী

প্রতিবেদক, বিডিজেন২১ ডিসেম্বর ২০২৫
Copied!
সার্বিয়ায় গেলেন ১১ জন প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী
দেশে ওয়েল্ডিং ও শিপিংয়ের কাজের প্রশিক্ষণ নিয়ে সার্বিয়ায় গেলেন ১১ জন বাংলাদেশি কর্মী। ছবি: বিডিজেন

দেশে ওয়েল্ডিং ও শিপিংয়ের কাজের প্রশিক্ষণ নিয়ে সার্বিয়ায় গেলেন ১১ জন বাংলাদেশি কর্মী। কোম্পানির চাহিদামতো শর্ত পূরণ করে থাকা ও খাওয়াসহ ৬০০-৭০০ ইউরো বেতনে তাদের পাঠিয়েছে রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি (আরএল-৫২৩)।

আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় একটি ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন।

এর আগে বেলা ১১টায় উত্তরার তুরাগ এলাকার জে আই ইসলামি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রশিক্ষিত ওই কর্মীদের যাওয়ার তথ্য জানানো হয়।

অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা ও সার্বিয়াগামী দুলালের সঙ্গে কথা হয় বিডিজেন প্রতিবেদকের। তিনি বলেন, আমি আগেও সিঙ্গাপুরে ছিলাম। সেখান থেকে দেশে ফেরার পর ১০ মাস আগে এখানে ওয়েল্ডিংয়ের কাজে প্রশিক্ষণ নিয়েছিলাম। পরে বিদেশি ডেলিগেটদের কাছে ভাইভা দিয়ে কাজের ভিসা পেয়েছি। আমরা কোম্পানি থেকে থাকা-খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাব।

মানিকগঞ্জের বাসিন্দা মিজানুর রহমান সার্বিয়াগামী ১১ জনের একজন। তিনি বিডিজেনকে বলেন, ৫ মাসের প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষ করার আগেই ভিসা পেয়েছি। আমাদের সব মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি ১ লাখের বেশি বেতন পাব।

বিদায়ী অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির কর্মকর্তা মো. রাজীব হোসেন বলেন, আমরা দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে প্রশিক্ষিত নিয়ে শ্রমিক পাঠাই। সেটির ধারাবাহিকতায় এবার সার্বিয়ায় ১১ জন প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হচ্ছে। কোম্পানি থেকে তারা থাকা ও খাওয়াসহ ৬০০ ইউরোর বেশি বেতন পাবে।

তিনি আরও বলেন, আমরা সব সময় বৈধভাবে বিদেশে জনশক্তি প্রেরণ করি। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের ফলে আমাদের কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। এখন থেকে আবার আমরা ইউরোপসহ বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক পাঠাতে পারব।

বিদায়ী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডির মো. সিদ্দিকুর রহমান, মো. আজহার ও মো. সানাউল্লাহ প্রমুখ।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৭ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫