logo
প্রবাসে চাকরি

ডিসেম্বরের মধ্যে ৯০ হাজার বিদেশি কর্মী নিতে পারে মালয়েশিয়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ নভেম্বর ২০২৪
Copied!
ডিসেম্বরের মধ্যে ৯০ হাজার বিদেশি কর্মী নিতে পারে মালয়েশিয়া
প্রতীকী ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা ২৫ লাখ। বর্তমানে দেশটিতে ২৪ লাখ ১ হাজার বিদেশি কর্মী কাজ করছেন। এ সীমা পূরণে এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও ৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগ দিতে পারে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিশন ইসমাইল জানান, অর্থ মন্ত্রণালয় নির্ধারিত ডিসেম্বরের মধ্যে ২৫ লাখ কর্মী নিয়োগের সীমা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন বিদেশি কর্মী কোটা স্থগিত করেছে।

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় ২৪ লাখ ১ হাজার নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। ডিসেম্বরের মধ্যে এ সীমা পূরণে ৯০ হাজারের মতো কোটা খালি রয়েছে।

দেশটির গণমাধ্যম মালয় মেইল জানিয়েছে, এই সীমা দেশের মোট কর্মী সংখ্যার ওপর নির্ভর করে, যা অর্থ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত। মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা ২৫ লাখের বেশি হওয়া উচিত নয়। বর্তমানে এই সীমার নিচে মাত্র এক লাখ অবশিষ্ট রয়েছে।

সাইফুদ্দিন নাসিশন ইসমাইল জানান, মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে নতুন আবেদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। তবে কৃষি, বাগান, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে চাহিদা পুনর্মূল্যায়নে ত্রৈমাসিক পর্যালোচনা করা হচ্ছে। এই পাঁচ খাতের মধ্যে কৃষি ও বাগানখাতে শ্রমিক সংকট রয়েছে।

স্থগিতাদেশ সত্ত্বেও এসব খাতে শ্রমিক সংকট সমাধানের জন্য আলোচনা চলছে বলেও তিনি যোগ করেন। প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রী জোহারি আবদুল গনি আগেই এই খাতে শ্রমিক আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এখানে এখনো প্রয়োজনীয় কর্মী সংখ্যা পূরণ হয়নি।

তিনি আরও জানান, কেডিএন ও মানবসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে আরও আলোচনা করতে সম্মত হয়েছে। যেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো শ্রমিকের চাহিদা যাচাই করতে পারে। বিশেষ করে পাম তেল ও রাবার শিল্পে কোম্পানিগুলোর প্রয়োজনীয় কর্মী সংখ্যা নিশ্চিত করতে সংস্থাগুলোকে প্রমাণ দাখিল করতে হবে। এরপর নতুন অনুমোদন দেওয়া হবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫