logo
প্রবাসে চাকরি

নেপালে বিদেশি সংস্থায় চাকরি! বছরে বেতন ৪০ লাখ ৩৫ হাজার, আবেদন করুন এখনই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪
Copied!
নেপালে বিদেশি সংস্থায় চাকরি! বছরে বেতন ৪০ লাখ ৩৫ হাজার, আবেদন করুন এখনই
প্রতীকী ছবি: সংগৃহীত

হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের ৮টি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি লিভিং মাউন্টেইন ল্যাব (এলএমএল) ইউনিটে সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট

পদসংখ্যা:

যোগ্যতা: এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাগ্রিকালচারাল সায়েন্স, ফরেস্ট্রি ম্যানেজমেন্ট, হর্টিকালচার সায়েন্স, কনজারভেশন বায়োলজি বা এ ধরনের বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। হিন্দুকুশ অঞ্চলে মাউন্টেইন ইকোসিস্টেমে অপারেশনাল ম্যানেজমেন্ট, সাসটেইনেবল অ্যাগ্রিকালচার, ট্রেনিং, প্রজেক্ট মনিটরিং অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ প্রদানে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের স্থানীয় ভাষা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস ও এলএমএল, গোদাভারি, কাঠমান্ডু, নেপাল।

বেতন: বছরে মোট বেতন ৩৩ হাজার ৭২০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ ৪২ হাজার ৮৩৯ টাকা প্রায়)।

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ারের সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিআইএমওডির ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের নিচের লিংকে লগইন করে আবেদন করতে হবে।

https://cvmgmt.icimod.org/public/user/login

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের লিংকে জানা যাবে।

https://cvmgmt.icimod.org/public/uploads/vacancy/363/TOR%20_%20SMI%20Specialist%20-%20LML.pdf

আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৪ (নেপাল সময়)।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫