বিডিজেন ডেস্ক
সৌদি আরবের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ৪৯৪ পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া । গতকাল সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির জাদরত জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীরা আগামী শুক্রবার ( ৭ মার্চ) বুধবার (১২ মার্চ) পর্যন্ত আবেদন করতে পারবেন। অপর দিকে নারী প্রার্থীরা ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সৌদির শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রার্থীদের অবশ্যই আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে এবং মূল্যায়ন কার্যক্রমে পাস করতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক তালিকা আগামী ২৩ মার্চ প্রকাশিত হবে। এরপর তাদের সাক্ষাৎকার ও নথিপত্র যাচাই করা হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত ফলাফল জানা যাবে ২৭ জুলাই।
সংশ্লিষ্টরা জানায়, আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক, তাঁদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত পেশাগত উন্নয়নের জন্য জাতীয় ইনস্টিটিউটের মাধ্যমে বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।
আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।
সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।