বিডিজেন ডেস্ক

মোবাইল অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারির কাজ করেন, তাদেরকে নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত লাইসেন্স প্রদান বন্ধ থাকবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষের মুখপাত্র সালেহ আল জাওয়াদ এ কথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আল জাওয়াদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল ইকতিসাদিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইক দিয়ে ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে যে প্রক্রিয়ায় লাইসেন্স সরবরাহ করা হয়েছে সেটি এখন আর থাকছে না।
এ অবস্থায় নিরাপত্তা বাহিনী রিয়াদের বিভিন্ন রাস্তা থেকে ডেলিভারি কাজে নিয়োজিত একাধিক বাইকচালককে গ্রেপ্তার করেছে। তাদের কাজের অনুমতি না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়।
করোনা মহামারির পর সৌদি আরবে মোবাইল অ্যাপ ব্যবহার করে ডেলিভারির কাজ বেড়েছে। ফলে এ খাতে চাকরি সুবিধার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।
উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।
আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।
সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।