logo
প্রবাসে চাকরি

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে ওমানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ নভেম্বর ২০২৪
Copied!
অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে ওমানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ–ওমান খেলার একটি মুহূর্ত। ছবি: এশিয়ান হকি ফেডারেশন

এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে স্বাগতিক ওমানকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশ দল ৩-১ গোলে ওমানকে হারিয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ওমানের মাসকাটে এই খেলা অনুষ্ঠিত হয়।

১০ দলের টুর্নামেন্টে সেরা পাঁচে থেকে অনূর্ধ্ব-২১ জুনিয়র বিশ্বকাপের টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।

ম্যাচটিকে ‘ফাইনাল’ বলেছিলেন বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ। শেষ পর্যন্ত সেই অলিখিত ফাইনালে বাংলাদেশ দারুণ খেলে জয় তুলে নিয়েছে।

রকির হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টারে ওমান একটি গোল শোধ করে।

হ্যাটট্রিক করে রকিবুল হাসান রকি ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। গ্রুপের বাকি দুটি দল চীন ও মালয়েশিয়া।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬