logo
দরদাম

দেশে ২২ ক্যারেটের সোনার ভরি ১২৬৩২১ টাকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দেশে ২২ ক্যারেটের সোনার ভরি ১২৬৩২১ টাকা
প্রতীকী ছবি

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা, যা আগের চেয়ে ১ হাজার ৬২১ টাকা কম। গত ১ সেপ্টেম্বর এই ঘোষণা দেয় বাজুস, যা ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

গত ১ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬২১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা। ১৮ ক্যারেটের ১ ভরি সোনা দাম ১ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম ৮৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে গোল্ডরেট ডটকমের তথ্যমতে, শনিবার সৌদি আরবে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ১১৫ ও ২৪ ক্যারেটের প্রতি গ্রামের দাম ছিল ৯ হাজার ৮৮০ টাকার কিছু বেশি। এ ছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বাহরাইনে ৯ হাজার ২১৩, কুয়েতে ৮ হাজার ৯১১, মালয়েশিয়ায় ১০ হাজার ২, কাতারে ৯ হাজার ৩২৭, মালয়েশিয়ায় ১০ হাজার ১, ওমানে ৯ হাজার ২৮৪, সিঙ্গাপুরে ৯ হাজার ৩৬০ এবং সংযুক্ত আরব আমিরাতে ৯ হাজার ১২০ টাকার মতো। আর যুক্তরাষ্ট্রে এ দাম ছিল প্রতি গ্রামে ৯ হাজার ৬২৭ টাকা।

আরও দেখুন

৩ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৩ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ বাজারে আমেরিকান ডলারের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামও একই—১২২ টাকা ৩০ পয়সা।

২ দিন আগে

সোনার দাম আজ ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমেছে

সোনার দাম আজ ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমেছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে নতুন দামের ঘোষণা দেয়। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল।

৩ দিন আগে

২ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামও একই—১২২ টাকা ৩০ পয়সা।

৩ দিন আগে

১ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

পূর্ববর্তী সপ্তাহের শেষ দুই কার্যদিবসে দাম অপরিবর্তিত থাকার পর আজ বাজারে আমেরিকান ডলারের দাম কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩৪ পয়সা।

৪ দিন আগে