logo
দরদাম

সোনার দাম আজ আবার ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমেছে

প্রতিবেদক, বিডিজেন৫ দিন আগে
Copied!
সোনার দাম আজ আবার ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমেছে
সোনার তৈরি গয়না। ছবি: ফ্রিপিক

দেশের বাজারে আবার সোনার দাম কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমল। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা। দেশে একদিনে দাম কমার ক্ষেত্রে এটি সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। দাম কমার কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

গতকাল শুক্রবারও সোনার দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছিল। তাতে দুই দিনে সোনার দাম ভরিতে কমেছে ৩০ হাজার ৩৮৪ টাকা।

অবশ্য দুই দফা দাম কমার আগে গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। এটি ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে ১ লাখ ৫০ হাজার এবং অক্টোবরে ২ লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে সোনার দাম ২ লাখ ৫০ হাজার টাকা পেরিয়ে যায়।

আজ দাম কমার কারণে ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি যথাক্রমে ১৪ হাজার ৯৮৮ ও ১২ হাজার ৮৮৮ টাকা। তাতে ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা ভরি। ১৮ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি আজ ১০ হাজার ৯৬৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার দর পতন।

এদিকে সোনার পাশাপাশি আজ রুপার দামও কমেছে। এর মধ্যে ২২ ও ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেটের রুপার ভরি হয়েছে ৭ হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম হয়েছে ৬ হাজার ৯৪০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪০৮ টাকা কমে ৫ হাজার ৯৪৯ টাকা হয়েছে। এ ছাড়া, সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমে ৪ হাজার ৪৩২ টাকা হয়েছে।

আরও দেখুন

৩ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৩ ফেব্রুয়ারি মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ বাজারে আমেরিকান ডলারের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামও একই—১২২ টাকা ৩০ পয়সা।

২ দিন আগে

সোনার দাম আজ ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমেছে

সোনার দাম আজ ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমেছে

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে নতুন দামের ঘোষণা দেয়। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল।

৩ দিন আগে

২ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামও একই—১২২ টাকা ৩০ পয়সা।

৩ দিন আগে

১ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

পূর্ববর্তী সপ্তাহের শেষ দুই কার্যদিবসে দাম অপরিবর্তিত থাকার পর আজ বাজারে আমেরিকান ডলারের দাম কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩৪ পয়সা।

৪ দিন আগে