logo
দরদাম

বিশ্ববাজারে সোনার দামে ফের রেকর্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
বিশ্ববাজারে সোনার দামে ফের রেকর্ড

টানা পঞ্চম দিনের মতো আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম। আজ মঙ্গলবারও স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৩৫ ডলারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অন্যদিকে আমেরিকার ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৪৮ ডলার ২০ সেন্টে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ডিসেম্বরে আরও সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাজ্যের মূল্যস্ফীতিও গত মাসে দ্রুত কমেছে। এতে ব্যাংক অব ইংল্যান্ডেরও আগামী মাসে সুদহার কমানোর সম্ভাবনা আরও বেড়েছে।

সবমিলিয়ে স্বর্ণ এখন বিনিয়োগের জন্য নিরাপদ। চলতি বছরের এ পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম ৩২ শতাংশ বেড়েছে।

মূল্যবান এই ধাতুটির দাম সব রেকর্ড ভেঙে বাজারে এখন সর্বোচ্চ অবস্থানে। ইতিহাসে প্রথমবার গত শুক্রবার স্পট মার্কেটে আউন্সপ্রতি দাম ছাড়িয়েছে ২ হাজার ৭০০ ডলার।

শনিবার সকাল থেকেই বাজার আরও উর্ধ্বমুখী। প্রায় ১ শতাংশ স্বর্ণের দাম বেড়ে আউন্স প্রতি বিক্রি হয় ২ হাজার ৭২১ ডলারের বেশিতে।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

২৫ মার্চ ২০২৬

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৯ মার্চ ২০২৬

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৪ মার্চ ২০২৬