logo
প্রবাসের খবর

দেড় লাখের বেশি হোটেল রুম দুবাইতে, এরপরেও বাড়ছে চাহিদা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
দেড় লাখের বেশি হোটেল রুম দুবাইতে, এরপরেও বাড়ছে চাহিদা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গত চার বছরে ৮৬ শতাংশ বেড়েছে বাসা ভাড়া।

সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল শহর দুবাই। ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম গন্তব্যস্থল এই শহর। সম্প্রতি দুবাই ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসম কাজিম জানিয়েছেন, শহরটির ৮২৫টি হোটেলে এক লাখ ৫১ হাজার ৪১৭টি কক্ষ রয়েছে। এরপরেও শহরটিতে আরও হোটেল কক্ষের চাহিদা রয়েছে। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত ফিউচার হসপিটালিটি সামিট অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাজিম বলেন,  হোটেলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা এখানে আছে।  তবে আমাদের এটি  এটি নিশ্চিত করতে হবে যাতে আমরা সঠিক স্থানে তা নির্মাণ করি। আমাদের দুবাই শহরের মধ্যে বিভিন্ন গন্তব্য রয়েছে এবং বিভিন্ন জায়গার বাজেটও বিভিন্ন রকম।

দুবাই ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দুবাই শহরে শুধু বিলাবহুল হোটেল আছে এই ধারণা এখন সঠিক নয়। তিনি বলেন, এই শহরে অনেক তিন তারকা হোটেল আছে যা বিশ্বের পাঁচ তারকা হোটেলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

সংযুক্ত আরব আমিরাত সরকারের তথ্যের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুবাইতে রেকর্ড ১ কোটি ২০ লাখ পর্যটক এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে তিন দশমিক ৭ শতাংশ বেশি।

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ক্যাভেন্ডিশ ম্যাক্সওয়েল জানিয়েছে, জুলাই পর্যন্ত দুবাইতে ২ হাজার ৭০০-র বেশি নতুন হোটেল কক্ষ তৈরি করা হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ শহরটিতে আরও ১০ হাজার ১০০ হোটেল কক্ষ তৈরি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬