logo
প্রবাসের খবর

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

মাহবুব সরকার, আবুধাবি থেকে১১ ডিসেম্বর ২০২৫
Copied!
দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনের এক থেকে দেড় মাস আগে পোস্টাল ব্যালট পেয়ে যাবেন আমিরাতে বসবাসরত প্রবাসী নিবন্ধিত ভোটররা। দেশের মতো প্রবাসীরাও ভোট দেবেন উৎসবের মতো। তবে তিনি এই ব্যালটের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

Meeting at the Dubai Consulate 2

সোমবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের পোস্টাল ভোটদান বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

Meeting at the Dubai Consulate 3

সভায় স্বাগত বক্তব্য দেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে নিয়োজিত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। তিনি বলেন, প্রবাস থেকে প্রথমবারের মতো 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে ভোট প্রদান একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে।

তিনি মনে করেন, এই উদ্যোগটি পুরো নির্বাচনী ব্যবস্থায় একটি নতুন অধ্যায় যুক্ত করল।

অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে প্রবাসীদের পক্ষ থেকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ ব্যবহারের নিয়ম, ব্যালটের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোট পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং মিশন কর্মকর্তারা তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

Meeting at the Dubai Consulate 4

মিশন কর্মকর্তারা প্রবাসীদের আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং ভোটকে কেন্দ্র করে লোকসমাগম করা থেকে বিরত থাকার এবং ব্যক্তিগতভাবে ভোট প্রদানে উৎসাহিত করা হয়।

দূতাবাস ও কনস্যুলেটের ফেসবুক পেজে নিয়মিত পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিয়ম জানানো হচ্ছে। তাই সকল প্রবাসীকে নিয়মিতভাবে দূতাবাস ও কনস্যুলেটের ফেসবুক পেজ দুটিতে দৃষ্টি রাখার অনুরোধ জানান মিশন কর্মকর্তারা।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে