প্রতিবেদক, বিডিজেন

রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ওতোপেনি পাবলিক কাস্টডি সেন্টারে ৬ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসীকে আটক রাখা হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রোমানিয়ার ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইনফো মাইগ্রান্টস।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত মোট ৫৪ জন বিদেশিকে নিজ দেশে ‘ডিপোর্ট’ বা ফেরত পাঠানোর লক্ষ্যে আটক করেছে রোমানিয়ার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া, নেপাল, সিরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, তুরস্ক, আফগানিস্তান ও ক্যামেরুনসহ বিভিন্ন দেশের নাগরিকেরাও রয়েছেন।
অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত পেরোনোর চেষ্টা, প্রত্যাবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত না মানা ইত্যাদি অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের পাবলিক কাস্টডিতে রাখা মূলত একটি প্রশাসনিক ব্যবস্থা, যার মাধ্যমে রোমানিয়ার ভূখণ্ডে তাদের চলাচলের স্বাধীনতা সাময়িকভাবে সীমিত করা হয়, যাতে বহিষ্কারের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।