logo
প্রবাসের খবর

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু
ছবি: যুগান্তর অনলাইন থেকে নেওয়া

দক্ষিণ আফ্রিকার ডারবানের পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মৃত দুইজনের নাম দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন।

যুগান্তর অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাতে পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এর মধ্যে দুটি দোকান ছিল বাংলাদেশি মালিকানাধীন। একটি দোকানে রাতে ঘুমিয়েছিলেন দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন। তারা আগুনে পুড়ে মারা যান।

ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে যাওয়া দুটি কংকাল উদ্ধার করে। আগুনের কারণ জানানো হয়নি।

দেলোয়ার হোসেন ফেনী জেলার মহিপালের বাসিন্দা এবং বেলাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জের আলীপুরের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

সূত্র: যুগান্তর অনলাইন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬