logo
প্রবাসের খবর

আমিরাতে ভাগ্য খুলল আরেক বাংলাদেশির, লটারিতে জিতলেন সোয়া ৩ কোটি টাকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫
Copied!
আমিরাতে ভাগ্য খুলল আরেক বাংলাদেশির, লটারিতে জিতলেন সোয়া ৩ কোটি টাকা
আব্দুল মান্নান। ছবি: গালফ নিউজ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন বাংলাদেশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন লটারি জিতেছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আব্দুল মান্নান আরেক বাংলাদেশি প্রবাসীর নাম। দুই দশকের বেশি সময় ধরে আরব আমিরাতে বসবাসকারী এই বাংলাদেশি সম্প্রতি ১০ লাখ দিরহাম অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা জিতেছেন।

খবর সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের।

খবরে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশি আব্দুল মান্নান দেশটির বহুল আলোচিত ‘বিগ টিকিট’ লটারির সাপ্তাহিক ড্রতে এই ১০ লাখ দিরহাম জিতেছেন। আব্দুল মান্নান আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাস করেন এবং সেখানেই তাঁর নিজস্ব ব্যবসা আছে।

আব্দুল মান্নান প্রায় দুই দশক ধরে আবুধাবিতে বসবাস করলেও এই লটারি সম্পর্কে জানতে পারেন বছর দশেক আগে, তাঁর বন্ধুদের কাছ থেকে। তিনি খেয়াল করেন যে, তাঁর বন্ধুরা উৎসাহের সঙ্গে বিগ টিকিট লটারির টিকিট কিনছেন এবং ড্র সম্পর্কিত নানা অভিজ্ঞতা শেয়ার করছেন। তাদের মধ্যে এমন উদ্দীপনা দেখে তিনিও একসময় আগ্রহী হয়ে ওঠেন এবং সিদ্ধান্ত নেন, তিনি নিজেও এই লটারিতে অংশ নেবেন এবং ভাগ্য পরীক্ষা করবেন।

শুরুর দিকে মান্নান তাঁর ৫ জন বন্ধুর একটি দলের সঙ্গে মিলে বিগ টিকিট লটারির টিকিট কিনতে শুরু করেন। প্রথম দিকে তারা নিয়মিতভাবে প্রতি মাসে টিকিট কিনতেন, কিন্তু পরে আব্দুল মান্নান মাঝে মাঝে একাই টিকিট কিনতে শুরু করেন। সর্বশেষ ড্রয়ের জন্য তিনি ইন-স্টোর থেকে ২টি টিকিট কিনেছিলেন এবং ১টি বিশেষ প্রচারমূলক অফারের আওতায় অতিরিক্ত ৩টি বিনা মূল্যের টিকিট পান। অবিশ্বাস্য হলেও সত্যি, তাঁর সেই বিনা মূল্যে পাওয়া টিকিটগুলোর মধ্যেই ১টি তাঁকে বিজয়ী করেছে।

বিজয়ের মুহূর্ত সম্পর্কে কথা বলতে গিয়ে আব্দুল মান্নান বলেন, ‘যখন বিগ টিকিট থেকে ফোন এল, আমি আনন্দ-উত্তেজনায় অভিভূত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, এই মুহূর্ত যেন কোনো স্বপ্নের মতো। মনের ভেতরে কোথাও একটা অনুভূতি হচ্ছিল যে, আজকের দিনটি আমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। আর সত্যিই তাই ঘটেছে! আমার স্বপ্ন সত্যি হয়েছে।’

আব্দুল মান্নান এখনো চূড়ান্তভাবে ঠিক করেননি যে, এই পুরস্কারের টাকা কীভাবে কাজে লাগাবেন। তবে তাঁর প্রাথমিক পরিকল্পনা হলো, এই অর্থকে কাজে লাগিয়ে ব্যবসাকে আরও সম্প্রসারিত করা।

তিনি বলেন, ‘আমি অবশ্যই বিগ টিকিট কেনা চালিয়ে যাব। এটি আমার জন্য এক অভাবনীয় অভিজ্ঞতা এনে দিয়েছে। তাই আমি চাই, ভবিষ্যতেও আমার ভাগ্য আবার প্রসন্ন হোক। আমি অন্যদের জন্য শুধু এটুকুই বলব, আপনারাও চেষ্টা করে যান, কখন কোন মুহূর্তে ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ে, তা বলা যায় না।’

আগামী ৩ ফেব্রুয়ারি বিগ টিকিটের ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ ড্র অনুষ্ঠিত হবে। এ ছাড়া, এর আগে আগামী সপ্তাহে আরও একটি সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হবে। যেখানে বিজয়ীকে ১০ লাখ দিরহাম পুরস্কার দেওয়া হবে। যারা এই ড্রতে অংশ নিতে চান, তারা অনলাইনে বিগ টিকিটের ওয়েবসাইট থেকে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ‘বিগ টিকিট’ লটারিতে ২ কোটি দিরহাম পান বাংলাদেশি আবুল মনসুর আব্দুল সবুর। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। ৫০ বছর বয়সী ওই বাংলাদেশি বর্তমানে আমিরাতের আবুধাবি শহরে বসবাস করছেন। রাজমিস্ত্রির কাজ ছাড়াও ডেলিভারি রাইডার হিসেবেও অভিজ্ঞতা আছে তাঁর। ২০০৭ সালে আমিরাতে যাওয়ার পর থেকে তিনি নিয়মিত র‍্যাফেল ড্রয়ের টিকিট সংগ্রহ করতেন।

এ ছাড়া, আরব আমিরাতে ২০২৪ সালের সেপ্টেম্বরে আরেক বাংলাদেশি প্রবাসী শামসু মিয়া জেতেন ৪৮ কোটি ৭৮ লাখ টাকা। একই বছরের ডিসেম্বরে সৌদিপ্রবাসী বাংলাদেশ রুবেল বিগ টিকিটের লটারিতে জেতেন প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। তার আগে, ২০২৩ সালের ডিসেম্বরে আরেক আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদও ১০ মিলিয়ন দিরহাম জেতেন একই লটারিতে।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে