বিডিজেন ডেস্ক

মেক্সিকোর সালামানকা শহরের একটি ফুটবল মাঠে ম্যাচ শেষে হামলা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এতে ১১ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শহরের মেয়র সিজার প্রিয়েতো। তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
দেশটির মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরে এই হামলার ঘটনা বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রিয়েতো জানান, লোমা দে ফ্লোরেস এলাকায় একটি জমায়েতের সময় সংঘটিত এই ‘দুঃখজনক ও কাপুরুষোচিত’ হামলায় আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে সালামানকার মেয়রের অফিস থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, হামলার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন।
গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম চলতি বছরের শুরুতে বলেছিলেন, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফল হিসেবে গত বছরে মেক্সিকোর হত্যাকাণ্ডের হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।