logo
প্রবাসের খবর

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ আগস্ট ২০২৫
Copied!
আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা
মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন, ‘বিয়ের আগে প্রতিটা মেয়েরই উচিত কিছুটা সময় নেওয়া। আমি যদি নিজের কমবয়সী মালাইকাকে উপদেশ দিতে পারতাম, তাহলে বলতাম, আগে প্রতিষ্ঠিত হও, তারপর সংসার।’

তার এই কথায় প্রশ্ন আসে, আবার কি তিনি বিয়ের কথা ভাবছেন? উত্তরে এক লাজুক হাসি দিয়ে বলেন, ‘বলা যায় না। আমি রোমান্টিক মানুষ। ভালোবাসায় আমার বিশ্বাস আছে। তাই সবসময়ই মনে হয়, হ্যাঁ, হয়তো।’

তাঁর এই এক কথাতেই বলিপাড়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। মালাইকা কি সত্যিই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন। তবে সেই ভালোবাসার মানুষটি কে? বলিপাড়া এখন তাকিয়ে আছে- মালাইকার জীবনের নতুন অধ্যায় কি সত্যিই বিয়ের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে?

কবে নাগাদ তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন? সে প্রশ্নের উত্তর এখনো রহস্যই রয়ে গেছে।

আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকার প্রেমের নতুন অধ্যায় শুরু হয়েছিল অভিনেতা অর্জুন কাপুরকে নিয়ে। বয়সে প্রায় ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রচুর সমালোচনা, ট্রোল কিছুই বাদ যায়নি। কিন্তু সব কিছুকে পাত্তা না দিয়ে প্রকাশ্যে হাত ধরে বেরিয়েছেন, ছুটি কাটাতে গিয়েছেন, পার্টি ও রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হয়েছেন এই তারকা জুটি। শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে গেছে। এরপর গুঞ্জন উঠেছিল মালাইকা নাকি প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গেও ঘনিষ্ঠ হয়েছেন। যদিও এ বিষয়ে কখনো মুখ খোলেননি কেউই।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে