logo
প্রবাসের খবর

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৫
Copied!
সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের
প্রতীকী ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়। এতে বলা হয়, অননুমোদিত সভা-সমাবেশে অংশ নেওয়ার কারণে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশিকে সৌদি পুলিশ আটক করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা বা হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুমোদনহীন সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। এসব আয়োজনে অংশ নেওয়ার অভিযোগে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে আটক করেছে বলে জানা গেছে।

এ অবস্থায় দূতাবাস জানায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে সৌদি আরবের আইন, বিধি-বিধান ও স্থানীয় সংস্কৃতি মেনে চলার আহ্বানও জানিয়েছে দূতাবাস।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬