logo
প্রবাসের খবর

সৌদি আরব ও আমিরাতে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরব ও আমিরাতে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে নতুন করে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতা বাড়ার মধ্যে শুক্রবার (১১ অক্টোবর) পেন্টাগন এই ঘোষণা দেয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পেন্টাগন বলেছে, পররাষ্ট্র দপ্তর ২৫১ দশমিক ৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে ২২০ এআইএম-নাইন এক্স ব্লক-টু সাইড উইন্ডার ট্যাকটিক্যাল মিসাইল। প্রায় একই ধরনের অস্ত্র বিক্রি করবে আরব আমিরাতের কাছেও। এ ছাড়া ৬৫৫ মিলিয়ন ডলারের আরেকটি চুক্তিতে যুক্তরাষ্ট্র ২৫০৩ এজিএম-১১৪ আর-থ্রি হেলফায়ার-টু ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।

পেন্টাগন বলেছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রয় চুক্তি সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যত হুমকি মোকাবিলার ক্ষমতা বাড়াবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনী ও অন্য উপসাগরীয় দেশগুলোর হাতে থাকা নিরাপত্তা প্রযুক্তির সঙ্গে আন্তঃকার্যক্ষমতা উন্নত করবে।

পৃথকভাবে, পেন্টাগন ২৫৯টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (জিএমএলআরএস) এম ৩১ এ ১ ইউনিটারি পড বিক্রির অনুমোদন দিয়েছে। প্রত্যেকটি পডে ছয়টি করে ক্ষেপণাস্ত্র থাকে। সেই হিসেবে মোট ১ হাজার ৫৫৪টি ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। আরও ২০৩টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এম ৫৭ ইউনিটারি মিসাইলও ১ দশমিক ২ বিলিয়ন ডলারের এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

মধ্যপ্রাচ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় ভয়াবহ যুদ্ধ শুরুর আশংকা করা হচ্ছে, তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে এসব অস্ত্র কিনতে যাচ্ছে।

এর বাইরে উচ্চ ক্ষমতার বিস্ফোরক অ্যান্টি-ট্যাঙ্ক ট্রেসার কার্তুজ, সেইসঙ্গে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, হাউইটজার, মেশিনগান এবং গোলাবারুদ বিক্রিরও চুক্তি হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সৌদি আরবের প্রতিরক্ষার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন প্রশাসন সৌদি সরকারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি করার বিষয়ে আলোচনা করছে। সম্ভাব্য এ চুক্তির আওতায় আমেরিকা এবং সৌদি আরব দুই দেশই এই অঞ্চলে বা সৌদি আরবের সার্বভৌমত্ব হামলার শিকার হলে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে