logo
প্রবাসের খবর

ওমরাহ যাত্রীদের মক্কায় লাইসেন্সপ্রাপ্ত যান ব্যবহারের আহ্বান কর্তৃপক্ষের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জানুয়ারি ২০২৫
Copied!
ওমরাহ যাত্রীদের মক্কায় লাইসেন্সপ্রাপ্ত যান ব্যবহারের আহ্বান কর্তৃপক্ষের

সৌদি আরবের মক্কায় পৌঁছানোর পর ওমরাহ যাত্রীদের লাইসেন্সপ্রাপ্ত যান ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, ওমরাহযাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকি এড়াতে তাদের লাইসেন্সপ্রাপ্ত পরিবহনে চড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, বৈধতার স্পষ্ট চিহ্ন বহন করে এমন যানবাহন ওমরাহ যাত্রীদের ব্যবহার করতে হবে। তাদের স্মার্ট অ্যাপ থেকে ট্যাক্সি ডাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এরমাধ্যমে ওমরাহ যাত্রীরা মানসম্পন্ন পরিষেবা পাবেন এবং চালকের রেটিংও দেখতে পাবেন।

এছাড়াও কর্তৃপক্ষ ওমরাহ যাত্রীদের নিরাপত্তার জন্য নগদ অর্থের পরিবর্তে ইলেক্ট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬