logo
প্রবাসের খবর

কুয়েতে বাড়ছে খেলাপি ঋণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে বাড়ছে খেলাপি ঋণ
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

কুয়েত সরকার বিপুল সংখ্যক ব্যক্তির নাগরিকত্ব বাতিল করায় বিপাকে পড়েছে দেশটির ব্যাংকিং খাত। ব্যাংকগুলোতে উল্লেখযোগ্যভাবে বাড়ছে খেলাপি ঋণ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্যাংকিং সূত্রগুলোর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, কুয়েতের নাগরিকত্ব বাতিল করা হয়েছে এমন গ্রাহকদের মোট ঋণের পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ দিনার।

সংশ্লিষ্টরা বলছে, কুয়েতে সম্প্রতি যে ৩ হাজার ২০০ জনের নাগরিকত্ব বাতিল করা হলো তাদের ঋণের পরিমাণ যোগ করলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এর ফলে অদূর ভবিষ্যতে মোট ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

কুয়েত সরকার জানায়, ব্যাংকগুলোকে ঋণখেলাপি গ্রাহকদের আমানত এবং অন্যান্য সম্পদ জব্দ করার অধিকার দেওয়া হয়েছে। নাগরিকত্ব প্রত্যাহারের পরই ব্যাংকগুলো কোনো ব্যক্তির অ্যাকাউন্টে থাকা অর্থ জব্দ করতে পারবে।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬