logo
প্রবাসের খবর

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২২ ডিসেম্বর ২০২৪
Copied!
জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ছবি: জাহিদ হোসেন জনি

কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বলেন, ১০ হাজার নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে। এ ছাড়া, দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা ‘লা মানা’ প্রথা বাতিলে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দিয়ে সৈয়দ তারেক হোসেন বলেন, কুয়েতে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতা অনেক বেশি। এ কারণে এখানে বাংলাদেশিদের ভিসা পেতে বিশেষ অনুমতি প্রথা (লা মানার) প্রয়োজন হয়, যা বাতিল হওয়া প্রয়োজন। কিন্তু তা হচ্ছে না।

অনুষ্ঠানে কুয়েতের শ্রম বাজার সম্প্রসারণ ও প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ ছাড়া, দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে।

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ জোগাতে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। তবে এ জন্য ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করেন তারা।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে