logo
প্রবাসের খবর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১ ঘণ্টা আগে
Copied!
বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বেলফাস্ট শহরে এক সুদানি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তারের পর অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা যানবাহন ও ভবনে অগ্নিসংযোগ করেছে। ওই হামলায় একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) শহরের বিভিন্ন স্থানে শত শত বিক্ষোভকারী, যাদের অনেকেই মুখোশ পরিহিত ছিলেন, জড়ো হয়ে একটি বাস ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

বেলফাস্ট থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে অবস্থিত অ্যানট্রিম এলাকাতেও লোকজন সমবেত হয়।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বিক্ষোভের নিন্দা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “মুখোশধারী লোকদের দল পরিবারের মানুষদের তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে আগুন লাগাচ্ছে—এটি ঘৃণ্য কাপুরুষতা ছাড়া আর কিছু নয়।”

তিনি আরও বলেন, “যেখানেই ঘটুক না কেন, বর্ণবাদ, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতা ভুল। রাতের এসব হামলার কোনো অজুহাত বা যৌক্তিকতা থাকতে পারে না। আমাদের রাস্তায় এমন দৃশ্য কেউ দেখতে চায় না, তাই আমি আবারও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”

শান্ত থাকার আহ্বান

সোমবার গভীর রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার রাতে হত্যা চেষ্টার অভিযোগ, জনসমক্ষে ধারালো অস্ত্র বহন এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।

৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বুধবার তাকে আদালতে হাজির করার কথা ছিল।

পুলিশ জানায়, চল্লিশোর্ধ্ব ভুক্তভোগী ব্যক্তির চোখে গুরুতর আঘাত লাগে এবং মুখ ও পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে একটি রান্নাঘরের ছুরি উদ্ধার করা হয়েছে।

উত্তর আয়ারল্যান্ড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রায়ান হেন্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, “গত রাতের হত্যা চেষ্টার ঘটনা মানুষের মধ্যে ভয় থেকে শুরু করে ক্ষোভ—বিভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি করবে, আমি তা বুঝতে পারছি।” তিনি চলমান অস্থিরতাকে “গুরুতর ঘটনা” হিসেবে ঘোষণা করেন।

তিনি বলেন, “এর প্রতিক্রিয়ায় আমি শান্ত থাকার এবং আমাদের সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

উত্তর বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ আসার আগে কয়েকজন সাধারণ মানুষ হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করছেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা তাদের কৃতিত্ব দিয়ে বলেছেন, তাদের সাহসী পদক্ষেপই আহত ব্যক্তির জীবন বাঁচিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে এই হামলাকে “ভয়াবহ” এবং “বীভৎস” বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমাদের রাস্তায় এ ধরনের ঘৃণ্য সহিংসতার দৃশ্য আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।”

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, “এখন শান্ত থাকার সময়। পুলিশের যথাযথ তদন্ত পরিচালনার জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।”

উত্তেজনা বৃদ্ধি

এই হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে এটি এমন এক সময়ে ঘটেছে, যখন যুক্তরাজ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

সম্প্রতি সাউদাম্পটনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ছুরিকাঘাতে আহত অবস্থায় মৃত্যুপথযাত্রী ওই শিক্ষার্থীকে পুলিশ হাতকড়া পরিয়েছিল, কারণ তার হত্যাকারী—এক শিখ ব্যক্তি—মিথ্যাভাবে দাবি করেছিলেন যে তিনি বর্ণবাদী হামলার শিকার হয়েছেন।

যদিও নিহত ব্যক্তি ও দোষী সাব্যস্ত হত্যাকারী উভয়েই ব্রিটিশ নাগরিক ছিলেন, তবুও মঙ্গলবার সাউদাম্পটনের একটি হোটেলের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন, যেখানে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছিলেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “অবৈধ অভিবাসন আমাদের সভ্যতাকে ধ্বংস করছে।”

অন্যদিকে, বেলফাস্টের হামলার পরপরই সন্দেহভাজনের অভিবাসন-সংক্রান্ত অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে, এমনকি কিছু রাজনীতিকও এ বিষয়ে মন্তব্য করেন।

ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির নেতা গ্যাভিন রবিনসন “নিয়ন্ত্রণহীন অভিবাসন” রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে অভিবাসনবিরোধী ব্যক্তিত্বদের মধ্যে, যেমন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এবং রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো, হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান।

উত্তর আয়ারল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল জন বাউচার সাংবাদিকদের জানান, সন্দেহভাজন ব্যক্তি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রদত্ত পাঁচ বছরের ভিসার আওতায় যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

বাউচার বলেন, ধারণা করা হচ্ছে তিনি সুদান থেকে প্যারিস ও ডাবলিন হয়ে বেলফাস্টে এসে আশ্রয়ের আবেদন করেছিলেন।

তিনি আরও বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তা ডাটাবেসে এই ব্যক্তির কোনো রেকর্ড নেই এবং উত্তর আয়ারল্যান্ড পুলিশ সার্ভিসের কাছেও তিনি পরিচিত ছিলেন না।”

উত্তর আয়ারল্যান্ডের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা যৌথভাবে ছুরিকাঘাতের ঘটনার নিন্দা জানিয়ে একে “ভয়াবহ” বলে উল্লেখ করেন এবং বলেন, “এ ধরনের নৃশংসতার কোনো স্থান আমাদের সমাজে নেই।”

তারা আরও বলেন, চলমান সহিংসতা ও অস্থিরতা কেবল স্থানীয় সম্প্রদায়গুলোরই ক্ষতি করবে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

আরও দেখুন

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১ ঘণ্টা আগে

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ২০২৭ সালের শেষ নাগাদ শেষ হবে: আমেরিকা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

৭ ঘণ্টা আগে

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

২ দিন আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

২ দিন আগে