logo
প্রবাসের খবর

সৌদির ব্যাংকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মার্চ ২০২৫
Copied!
সৌদির ব্যাংকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
কাতারে ব্যাঙ্ক ঋণ কেলেঙ্কারিতে ভারতীয় ব্যবসায়ী

ব্যাংকের গ্রাহকদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক (এসএএমএ)। দায়বদ্ধতা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে সব ব্যাংককে সম্প্রতি এই নির্দেশনা দিয়েছে তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার মান বৃদ্ধির প্রতিশ্রুতি হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক (এসএএমএ)।

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তাগুলো মেনে চলা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোকে ইন-অ্যাপ লাইভ চ্যাট বা চ্যাটবট পরিষেবার মতো নিরাপদ বিকল্পগুলো গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে শাখা, গ্রাহক পরিষেবা ও বিপণন জুড়ে কর্মীদের নতুন নির্দেশিকা সম্পর্কে অবগত করতে হবে।

ইতিমধ্যে, সৌদি ব্যাংকের মিডিয়া এবং সচেতনতা কমিটি এ বিষয়ে সতর্কও করেছে। প্রতারকেরা দাতব্য সংস্থা এবং জনসাধারণের পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে জাল অনুদান চাচ্ছে। জালিয়াতিকারীরা জাল নথি ও সিল ব্যবহার করে মিথ্যা ফি দাবি করে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করছে।

আরব ন্যাশনাল ব্যাংকের জালিয়াতি নিয়ন্ত্রণ প্রধান রিমা আল কাহতানি জোর দিয়ে বলেন যে, কোনো সরকারী সংস্থা অনুদানের সুবিধার্থে ফি বা অর্থ দাবি করে না। গ্রাহকদের বিল পরিশোধের জন্য নিরাপদ এসএডিএডি সিস্টেম ব্যবহার এবং কোনো প্রতারণামূলক কার্যকলাপ অবিলম্বে তাদের ব্যাংকে রিপোর্ট করার পরামর্শ দেন তিনি।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬