logo
প্রবাসের খবর

কুয়েতে নাগরিকত্ব বাতিল হলেও চাকরি হারাবেন না নারীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে নাগরিকত্ব বাতিল হলেও চাকরি হারাবেন না নারীরা
কুঢেতে নারী শ্রমিক

কুয়েতে কোনো নারীর নাগরিকত্ব বাতিল হলেও তিনি চাকরি হারাবেন না। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফাহাদ আল ইউসেফ জানান, যেসব কুয়েতিদের স্ত্রী, তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নাগরিকত্ব হারিয়েছেন তারা চাকরিতে বহাল থাকবেন এবং একই বেতন পেতে থাকবেন। যারা অবসরে গেছেন তারা পেনশনও পাবেন।

জালিয়াতি করে নাগরিকত্ব গ্রহণ ও দ্বৈত নাগরিকত্ব থাকায় গত মার্চ থেকে এরইমধ্যে কুয়েতে শত শত মানুষ তাদের নাগরিকত্ব হারিয়েছে।

সম্প্রতি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বৈত নাগরিকত্বধারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের ধরতে একটি হটলাইন চালু করেছে। এমন কারও বিষয়ে জানা থাকলে সাধারণ জনগণকে ওই হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের নাম গোপন রাখা হবে বলেও জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬