বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর কাজ করতে গিয়ে ১৮ মিটার উঁচু থেকে পড়ে ২২ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বুধবার (২৩ অক্টোবর) দেশটির পেনাং রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, দেশটির পেনাং রাজ্যের পোলাও পেনাংয়ে গত ২১ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে ২২ বছর বয়সী ওই বাংলাদেশি নির্মাণ শ্রমিক নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর ফর্মওয়ার্ক খোলার কাজ করছিলেন। এমন সময় ১৮ মিটার উঁচু থেকে বায়ুপ্রবাহের গর্তে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশি একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির সাধারণ কর্মী ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, নিচতলায় পড়ে থাকা প্লাইউডের টুকরোসহ ওই শ্রমিককে পাওয়া যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ সাইটে ভবনের সব বায়ুপ্রবাহ কাঠামোসংক্রান্ত কাজ অবিলম্বে বন্ধের নোটিশ জারি করা হয়েছে।
পেনাংয়ের ডিপার্টমেন্ট অব অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির (ডিওএসএইচ) নিহত শ্রমিকের নিয়োগকর্তাকে ঘটনার কারণ ব্যাখ্যা করে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ এর ১৫(১) ধারা অনুযায়ী বিষয়টি ডিওএসএইচের কাছে উপস্থাপনের জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ দিয়েছে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।