logo
প্রবাসের খবর

ডেলাইট সেভিং ডে: যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর ঘড়ির কাঁটা একঘণ্টা পেছাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
ডেলাইট সেভিং ডে: যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর ঘড়ির কাঁটা একঘণ্টা পেছাবে
প্রতীকী ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে ৩ নভেম্বর (রোববার) শুরু হবে। দেশটির অধিকাংশ এলাকায় শনিবার দিবাগত রাতে ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। রাত ২টার সময় ঘড়ির কাঁটা ১টায় নিয়ে আসতে হবে।

আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

এই ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী ৯ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত।

নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ১টা হবে। নতুন সময়সূচিকালে যুক্তরাষ্ট্রের অফিস-আদালত এক ঘণ্টা আগে শুরু হয়।

খবর ইউএসএনিউজঅনলাইনডটকমের।

৯ মার্চ রোববার ভোর রাত ২টার পর থেকে আবার ডে-লাইট সেভিংস টাইম শুরু হবে। তখন আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত ১০ মার্চ রোববার (ডিএসটি) যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে বছরে দুবার ডেলাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

‘গ্রীষ্মে এগোনো আর শীতে পেছানো’–মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেওয়া হয়।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে। তবে যুক্তরাষ্ট্রের সর্বত্রই এ পদ্ধতি মেনে চলা হলেও আদিবাসীদের জন্য সংরক্ষিত কিছু অঞ্চল ছাড়া অ্যারিজোনা রাজ্য ও হাওয়াই দ্বীপপুঞ্জ চলে স্বাাভাবিক সময়সূচি মেনেই।

সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মানি। দেশটিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরও কয়েকটি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য এই পদ্ধতি কার্যকর রয়েছে।


আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে