logo
প্রবাসের খবর

রমজানে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিল ওমান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মার্চ ২০২৫
Copied!
রমজানে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিল ওমান

পবিত্র রমজানে যানজট নিরসনে ব্যস্ত সময়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ওমান পুলিশ জানায়, পবিত্র রমজান মাসে যানজট রোধ করার জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত এবং দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাস্কাটের আল দাখিলিয়াহ রোড এবং আল বাতিনা হাইওয়েতে ট্রাক চালকদের একই নির্দেশনা মানতে হবে।

সংশ্লিষ্টরা জানায়, রমজান মাসে যানজট ওমানে একটি সাধারণ সমস্যা। বিশেষ করেশ অফিস ফিরতি মানুষের ঢল, ঈদ উপলক্ষ্যে শপিং সেন্টার ঘিরে মানুষের চলাচল বৃদ্ধি এবং ইফতারের কেনাকাটার কারণে তীব্র যানজট হয়।

যদিও গত বছরের মত এবারও কর্মীদের জন্য সুবিধাজনক কর্মঘণ্টা এবং রিমোট জবের (কর্মস্থলে না গিয়ে কাজ করা) নির্দেশনা দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬