logo
প্রবাসের খবর

বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ জুলাই ২০২৫
Copied!
বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশের নাগরিক।

খবর স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের।

দ্য স্টারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (বিসিপিএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ফেরত পাঠানো এসব যাত্রী পর্যাপ্ত পরিমাণে অর্থ সঙ্গে না আনা, থাকার উপযুক্ত ও নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে রিপোর্ট না করার মতো একাধিক কারণে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। ফলে আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার আলোকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিপিএ আরও জানায়, কিছু যাত্রী দাবি করেছেন, তারা মালয়েশিয়ায় এক মাস থাকার পরিকল্পনা করেছেন, কিন্তু তাদের সঙ্গে ছিল মাত্র ৫০০ রিংগিত। এই অস্বাভাবিক পরিস্থিতি কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি করে। অভিবাসন কর্তৃপক্ষ ধারণা করে, তারা প্রকৃত উদ্দেশ্য গোপন করে থাকতে পারেন বা তাদের ভ্রমণের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কেএলআইএ টার্মিনাল-১-এর আন্তর্জাতিক আগমন হল এবং গেট সি-১ থেকে সি-৩৭ পর্যন্ত বিসিপিএর নেতৃত্বে বড় ধরনের চেকিং ও স্ক্রিনিং অভিযান চালানো হয়। এই অভিযানে ৩০০ জনের বেশি বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ের পর ৯৬ জন বাংলাদেশি, ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সন্দেহজনক কার্যকলাপ বা প্রয়োজনীয় শর্ত পূরণে ঘাটতির প্রমাণ পাওয়া যায়।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, দেশের সীমানা নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার বিষয়টি তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তারা হুঁশিয়ারি দিয়েছে, ভুয়া নথিপত্র নিয়ে বা সন্দেহজনক উদ্দেশ্যে কেউ প্রবেশ করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তারা আরও জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশ করতে ইচ্ছুক যেকোনো ব্যক্তিকে অবশ্যই বৈধ পাসপোর্ট ও ভিসা, পর্যাপ্ত আর্থিক সামর্থ্য এবং থাকা-খাওয়ার নির্ভরযোগ্য পরিকল্পনার প্রমাণ উপস্থাপন করতে হবে। এই শর্ত পূরণ না হলে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন আরও কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্ত দিয়ে প্রবেশের প্রতিটি ক্ষেত্রে উচ্চ মাত্রার নজরদারি ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে