বিডিজেন ডেস্ক

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে ১০ জিলহজ আগামী ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ মঙ্গলবার (২৭ মে) সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।
সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়।
ঈদুল আজহা বা ‘কোরবানির ঈদ’ হলো মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হজ পালনকারীরা জিলহজ মাসে পবিত্র মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, যার চূড়ান্ত দিনগুলোর মধ্যে ঈদুল আজহার দিনটি অন্যতম।
সাধারণত চাঁদ দেখাসাপেক্ষে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। তাই এবার দেশে ৭ জুন কোরবানির ঈদ হতে পারে।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।