logo
প্রবাসের খবর

কুয়েতে প্রবাসী সাংবাদিকের বাবার মৃত্যূতে দোয়া মাহফিল

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৫ অক্টোবর ২০২৫
Copied!
কুয়েতে প্রবাসী সাংবাদিকের বাবার মৃত্যূতে দোয়া মাহফিল

কুয়েতে প্রবাসী সাংবাদিক আবু বক্কর সিদ্দিক পাভেলের বাবা হাজী মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকায় কিং চিকেন রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এর আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত।

মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

মাহফিলে সংগঠনের সিনিয়র সহসভাপতি আল-আমিন রানা, সহসভাপতি মো. সেলিম হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী পাভেল, সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, সদস্য জাহিদ হোসেন জনি, এইচ এম এরশাদ, এবাদুর রহমান, লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে হাজী মোহাম্মদ আবু তাহেরের রূহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক পাভেল দৈনিক কালবেলার কুয়েত প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের দপ্তর সম্পাদক।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৪ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৮ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে