জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

কুয়েতে এটিএমে জালিয়াতি করে অর্থ চুরির অপরাধে রাজু নামে এক বাংলাদেশি ও ২ পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ। সম্প্রতি তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
কুয়েতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন (৪ আগস্ট) থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার বাংলাদেশি ও ২ পাকিস্তানি মিলে এই জালিয়াতি করেছে।বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত এবং বাংলাদেশিকে কুয়েতের বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ থেকে আটকের সময় তার কাছে থেকে ৫ হাজার দিনারসহ বিদেশে অবৈধভাবে তহবিল স্থানান্তরের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও ফোন জব্দ করেছে গোয়েন্দারা।
এ ছাড়া, বিভিন্ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে অন্য দেশে অবৈধভাবে টাকা পাঠানোর স্লিপ ছিল বাংলাদেশি রাজুর কাছে। রাজুকে আটকের সময় তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও বুথে থাকা ক্যামেরার মাধ্যমে তার বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত হয়েছে।
তদন্তসূত্রে জানা গেছে, অপরাধীরা মূলত কুয়েতি ও প্রবাসীদের লক্ষ্য করে এটিএমের কার্ডলেস (জালিয়াতির) মাধ্যমে টাকাগুলো বুথ থেকে বের করত। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান থেকে পরিচালিত সিন্ডিকেটের আন্তর্জাতিক শাখার সন্ধানও পেয়েছে এবং বর্তমানে বৃহত্তর নেটওয়ার্কটি ভেঙে ফেলার জন্য বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।
গ্রেপ্তার বাংলাদেশি কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানি এবং ২ পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিল।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।