logo
প্রবাসের খবর

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৫
Copied!
জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী টোকিওর মিসাতোর তাকাসু কালচারাল হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

Barisal Society, Japan 2

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাবেক পরিবেশমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ পরিষদের ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক তথ্য পর্যালোচনা কমিটির চেয়ারম্যান এবং বৈদেশিক ও অর্থনৈতিক অংশীদারত্ব সদর দপ্তরের মহাসচিব হারাদা ইয়োশি আকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিওর বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জেবিন নেসা বিনতে রব।

Barisal Society, Japan 3

আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নিউজের উপদেষ্টা সম্পাদক কাজী ইনসানুল হক, মুন্সীগঞ্জ–বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক মো. এস. ইসলাম নান্নু, ঢাকা ক্লাব জাপানের সভাপতি এমদাদুল ইসলাম মনি, বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সালেহ মোহাম্মদ আরিফ এবং গ্রেটার খুলনা কমিউনিটির সভাপতিসহ বৃহত্তর নোয়াখালী সোসাইটি, কুমিল্লা সোসাইটি ও কমিউনিটির বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ|

Barisal Society, Japan 4

উল্লেখ‍্য গত ১৪ সেপ্টেম্বর (রোববার) টোকিওর সিনওকুবোতে বৃহত্তর বরিশাল সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদ উতীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নুতন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তী ২০২৫-২০২৮ পর্যন্ত বৃহত্তর বরিশাল সোসাইটির সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজী এনামুল হককে সভাপতি ও মো. আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Barisal Society, Japan 5

অনুষ্ঠানের শেষ পর্বে স্বরলিপি কালচারাল একাডেমির পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের আনন্দ দেয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে