logo
প্রবাসের খবর

মাদ্রিদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বকুল খান, মাদ্রিদ, স্পেন০৩ জানুয়ারি ২০২৬
Copied!
মাদ্রিদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় স্পেনের রাজধানী মাদ্রিদে দোয়া মাহফিল করেছে বিএনপির স্পেন শাখা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের নেতাকর্মী ছাড়াও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির। পরিচালনায করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

মাহফিলে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এর আগে আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের স্পেন শাখার সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সহ সভাপতি সাইদ মিয়া, সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু ও মনোয়ার হোসেন মনু, মাদ্রিদ শাখার সভাপতি সোহেল আহমেদ সমছু, সাধারণ সম্পাদক কাজী জসিম এবং স্বেচ্ছাসেবক দলের স্পেন শাখার আহ্বায়ক শিপার আহমেদ।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আপসহীন নেত্রী খালেদা জিয়া দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে