logo
প্রবাসের খবর

জিসিসি সম্মেলন উপলক্ষে ছুটি পাচ্ছেন কুয়েতের সরকারি কর্মীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ নভেম্বর ২০২৪
Copied!
জিসিসি সম্মেলন উপলক্ষে ছুটি পাচ্ছেন কুয়েতের সরকারি কর্মীরা
কুয়েত শহরের দৃশ্য। ছবি: সংগৃহীত

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বার্ষিক সম্মেলন আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কুয়েতে। এ উপক্ষে ওই দিন দেশটির সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এ নিয়ে একটি বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে বলা হয়, সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীরা ১ ডিসেম্বর এক দিনের ছুটি পাবেন। কমিশন অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানকারী অন্যান্য সংস্থাগুলোকেও জনস্বার্থের কথা মাথায় রেখে তাদের ছুটি নির্ধারণ করার অধিকার দিচ্ছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ ১৯৮১ সাল গঠিত হয়। এর সদস্য দেশ হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার ।

এদিকে কুয়েতি সংবাদমাধ্যম আল আনবা জানায়, এবারের ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে চার দিনের ছুটির প্রস্তাব করেছে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। সম্প্রতি দেশটির সরকার জানায়, তাদের সরকারি কর্মীর সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে