logo
প্রবাসের খবর

রমজানে ভিক্ষা করায় ১১ প্রবাসীকে গ্রেপ্তার করল কুয়েত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ মার্চ ২০২৫
Copied!
রমজানে ভিক্ষা করায় ১১ প্রবাসীকে গ্রেপ্তার করল কুয়েত

পবিত্র রমজান মাসে ভিক্ষা করায় ১১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গ্রেপ্তারদের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই আরব ও এশিয়ান দেশের নাগরিক।

গ্রেপ্তারদের মধ্যে কেউ কেউ ভিজিট ভিসা বা পরিবারের সঙ্গে বসবাসের অনুমতি নিয়ে কুয়েতে প্রবেশ করেছিলেন। আবার কেউ কেউ রয়েছে অনিয়মিত কর্মী যাদের কোনও স্থায়ী চাকরি নেই।

কুয়েত সরকার বলছে, আইন লঙ্ঘন করে যেসব কোম্পানি এসব কর্মী নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পবিত্র রমজানে কোনো প্রবাসী ভিক্ষা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। পাশপাশি ভিক্ষুকদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও তারা কঠোর ব্যবস্থা নেবে।

রমজানের শুরু থেকেই ভিক্ষাবৃত্তি ঠেকাতে বাজার, শপিংমল এবং অন্যান্য স্থানে কুয়েতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে