logo
প্রবাসের খবর

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ ঘণ্টা আগে
Copied!
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়
ছবি: রয়টার্স

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

ট্রাম্পের ওই আদেশে আমেরিকান সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর মা–বাবার কেউ যদি আমেরিকান নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে সেই শিশুর নাগরিকত্বের স্বীকৃতি যেন না দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল।

একই দিনে আদালত অন্য দুটি রায়ে নারীদের ক্রীড়া দল থেকে ট্রান্সজেন্ডার ছাত্র-ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার অনুমতি দিয়েছে এবং নির্বাচনী তহবিলের ওপর থাকা আরও কিছু বিধিনিষেধ বাতিল করেছে।

অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বারবার প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা করে আসছেন ট্রাম্প। বৈধ ও অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি।

এই সিদ্ধান্তের মাধ্যমে চলতি বছর দ্বিতীয়বারের মতো আদালত ট্রাম্পের কোনো বড় পদক্ষেপ বাতিল করলেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে তার জারি করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছিলেন আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই সংখ্যাগরিষ্ঠতার রায়টি লিখেছেন বিচারপতি জন রবার্টস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা-বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও আমেরিকান সংবিধান অনুযায়ী ‘জন্মসূত্রে নাগরিক’।

রায়ে এই বিচারক উল্লেখ করেন, ট্রাম্পের এই নির্দেশ আমেরিকান সংবিধানের ১৪তম সংশোধনীর সুস্পষ্ট লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের দাসপ্রথার অবসান ঘটানো গৃহযুদ্ধের পর ১৮৬৮ সালে অনুমোদিত এই সংশোধনী অনুযায়ী, কিছু অতি সীমিত ব্যতিক্রম যেমন: বিদেশি কূটনীতিকদের সন্তান বা কোনো শত্রু বাহিনীর সদস্য ছাড়া যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে জন্ম নেওয়া প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়ার যোগ্য।

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১১ ঘণ্টা আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১২ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে