logo
প্রবাসের খবর

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৫
Copied!
বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার, ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দার সঙ্গে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের তিনটি দ্বিপক্ষীয় বৈঠক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) এই বৈঠক তিনটি অনুষ্ঠিত হয়।

Bahrain_02_A

বৈঠকে বাহরাইনের তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ বাংলাদেশ সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে নিজ নিজ কার্যালয়ে স্বাগত জানান। ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

Bahrain_03_A

বিশেষত: বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিকেল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের জন্য প্রস্তাব রাখেন। পাশাপাশি অতিদ্রুত ফ্যামিলি ভিসা চালু করার অনুরোধ জানান। এ ছাড়া, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে তিনি মতামত ব্যক্ত করেন। উপদেষ্টা তাদেরকে বাংলাদেশে সফরের জন্যও আমন্ত্রন জানান।

Bahrain_02_B

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীগণ উপদেষ্টাকে বাহরাইনে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে তার প্রস্তাবিত বিভিন্ন দিকগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন এবং বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে আলোচনাপূর্বক সমাধানের কথা উল্লেখ করেন।

Bahrain_03_B

বৈঠকগুলোতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মো. রইস হাসান সরোয়ার। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে